দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯৬১ জনের মধ্যে সন্দেহজনক হাম এবং ৫৪ জনের মধ্যে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে পাঠানো স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে ২৭ নভেম্বর সকাল ৮টা থেকে ২৮ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার তথ্য তুলে ধরা হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে মারা যাওয়া আটজনের মধ্যে ঢাকা, চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে দুজন করে এবং সিলেট ও খুলনা বিভাগে একজন করে রয়েছেন। এ সময় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯০৯ জন সন্দেহজনক হাম রোগী। চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৮৭৪ জন।
বিভাগভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগী শনাক্তের সংখ্যা সবচেয়ে বেশি ঢাকা বিভাগে ৩৬৯ জন। এরপর চট্টগ্রামে ১৬০ জন, বরিশালে ১১৮ জন, সিলেটে ১০৭ জন, খুলনায় ৭৬ জন, ময়মনসিংহে ৬৭ জন, রাজশাহীতে ৩৫ জন এবং রংপুরে ২৯ জন শনাক্ত হয়েছেন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ঢাকা বিভাগে ৩২ জন, সিলেটে ১৪ জন এবং চট্টগ্রামে আটজন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৮ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত দেশে মোট ২ লাখ ৬৩ হাজার ৭৬৯ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ২৬ হাজার ৬০৮ জন।
এই সময়ে সন্দেহজনক হামে মোট ১ হাজার ২৮০ জনের মৃত্যু হয়েছে। আর নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ১০৫ জনের। তবে বিভাগভিত্তিক মোট হিসাবের সারণিতে নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা ১০৬ উল্লেখ করা হয়েছে।
১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট ২ লাখ ৩৬ হাজার ৩৯১ জন সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২ লাখ ২৭ হাজার ৩১৪ জন।
কে